রংপুর পুলিশ লাইন্স মিলনায়তনে ১১ জীবিত পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা প্রদান

0
রংপুর পুলিশ লাইন্স মিলনায়তনে ১১ জীবিত পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা প্রদান

জয়নাল আবেদীন: পুলিশে কর্মরত অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্দাদেও সম্বর্ধনার আয়োজন করে জেলা পুলিশ । রোববার বিকেলে রংপুর পুলিশ লাইন্স মিলনায়তনে ১১ জীবিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী ।

সভাপতিত্ব করেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইললাম । সম্বর্ধনা অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আজকের বাংলাদেশ প্ত্রিকার জয়নাল আবেদীন সম্মানিত অতিথির বক্তব্য দেন ।

অনুষ্ঠানে অবসর প্রাপ্ত এস আই বীর মুক্তিযোদ্ধা আইযুব আলী এবং আইযুব আলী শেখ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমুলক বক্তব্য দেন । এসময় তাঁরা পুলিশী চিকিৎস সেবা এবং রেশন দাবী করেন ।

তারা বলেন একজন পুলিশ সদস্য অবসরে যাওয়ার পরও রেশন সহ সকল সুবিধা পেয়ে থাকেন কিন্তু অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা রেশন সহ পুলিশী স্বাস্থ্য সেবা পাচ্ছেনা \ এই দুটো দাবি প্রধান মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি‘র নিকট রাখেন তাঁরা । সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেককে একটি করে উন্নতমানের কম্বল দেয়া হয় ।

এর আগে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্যদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয় । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া ,সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ।