গোবিন্দগঞ্জে ব্রীজের নীচ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

0
গোবিন্দগঞ্জে ব্রীজের নীচ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকার একটিব্রীজের নীচ থেকে ধীরেন্দ্র নাথ সাহা (৬১) নামে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা যায়, শনিবার বেলা দুপুরে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের নাকাইহাট এলাকার একটি ব্রীজের নীচে বিলের পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে এসআই দীপক চন্দ্র রায় লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ধীরেন্দ্র নাথের পারিবারিক সুুত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় শুক্রবার থানায় সাধারণ ডায়েরী করা হয়।

থানা অফিসার ইনচার্জ শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।