মুহ. মিজানুর রহমান বাদলঃ দিন যত চলে যাচ্ছে সালমা ইসলামের লাঙ্গল মার্কার জনসমর্থন ও ভোট বেড়েছে চলছে। আমার মা ঢাকা-১ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করছেন। আগামী ৭ জানুয়ারী ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে সংসদে অবহেলিত দোহার নবাবগঞ্জের মানুষের উন্নয়নের কথা বলবে। আপনারা ভোট দিয়ে আমার মাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এ এলাকার রাস্তা- ঘাট স্কুল মসজিদ মাদ্রাসা, কবরস্থান ও গরীব অসহায় মানুষের উন্নয়ন করবে। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে আমি ও আমার মা সবসময়ই থাকবো। আপনারা আমার মাকে ভোট দিবেন।
ঢাকা-১ আসনে দোহার নবাবগঞ্জ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির লাঙ্গল মার্কার জন্য আটকাহনিয়া গ্রামবাসীর ও জনগনের কাছে ভোট চাইলেন ছেলে যমুনা গ্রুপের এমডি শামীম ইসলাম। মঙ্গলবার(২ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আটকাহনিয়া দেওয়ানপাড়া মাদ্রাসা মাঠে স্থানীয় জাতীয় পার্টির উদ্যোগে
উঠান বৈঠক অনুষ্ঠিত। শোল্লা ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ- সভাপতি মো. আবদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সালমা ইসলামের ছেলে যমুনা গ্রুপের এমডি শামীম ইসলাম। এ সময় তিনি আরো বলেন, আমার মা এবার নির্বাচিত হয়ে আপনাদের এলাকার জনসাধারনের জন্য রাস্তাঘাট মসজিদ মাদ্রাসাসহ এলাকার গরীব দুখী মেহনতী মানুষের উন্নয়নের জন্য ব্যাপক কাজ করবে সালমা ইসলাম। আমার মা নির্বাচিত হয়ে যোগাযোগ ব্যবস্থাসহ ব্রীজ কালভাট করে আধুনিক রুপান্তর করবে নবাবগঞ্জ দোহার গড়ার লক্ষ্যে কাজ করবে। শোল্লা ইউনিয়ন বাসীর আর কোন দুঃখ থাকবেনা। এছাড়া ব্যবসা বানিজ্য কৃষি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কাজ করবেন।
এ সময় উঠান বৈঠকে সহস্রাধিক জনসাধারনসহ জাতীয় পার্টির নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, দোহারে পদ্মার ভাঙনরোধে বেড়ি বাধ নির্মান করেছেন আমার মা। তিনি নিজ অর্থায়নে দোহার ও নবাবগঞ্জবাসীর জন্য শীতবস্ত্র বিতরণকরেন। সুখে দুখে তাদের পাশে থাকেন এবং আগামীতেও পাবেন। আমার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল সাহেব সব সময় দোহার নবাবগঞ্জবাসীর কথা ভাবতেন আপনাদের সাথে বিগত সময় যেমন আমার বাবা ও মা যেমন ছিলেন আগামীতে আমার মা ও আমাকে আপনাদের পাশে পাবেন।

