জয়নাল আবেদীন: সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী বিধিমালা সংশোধন, পে- প্রটেকশন এর মাধ্যমে বেতন বৈষম্য নিরসণ, নন- ক্যাডার বৈষম্য নিরসন সহ ১০ দফা দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রংপুর বিভাগীয় শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটির ব্যানারে শনিবার দুপুরে রংপুর চেম্বার ভবন মিলনায়তনে রংপুর বিভাগীয় শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত সমাবেশে সহকারী অধ্যাপক আবুল মাবুদ রাজার সভাপতিত্বে ও রওশানুল কাওছার সংগ্রামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গাচড়া কলেজের শিক্ষক মখলুবুর রহমান, হারাগাছ সরকারি কলেজের জাবেদ আক্তার, গাইবান্ধা গোবিন্দগঞ্জ কলেজের সুলতান তালুকদার, লালমনিরহাট আদিতমারী কলেজের মতিয়ার রহমান, নীলফামারী জলঢাকা কলেজের শিক্ষক সবুজ, কুড়িগ্রাম রাজারহাট কলেজের দিলরুবা বেগম ঝুমা, পঞ্চগড় তেতুলিয়া কলেজের আসমত, দিনাজপুর আফতাবগন্জ কলেজ আব্দুল মাবুদ রাজা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক শূন্যতায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও আনুষাঙ্গিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে রিভিউ, কোয়ারের নামে নানাবিধ প্রহসন করে মাত্র ৩২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে অদ্যবধি আত্তীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়নি। যার ফলে এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা হতাশাগ্রস্থ শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। আবার যারা ২০১৫ সালে যোগদান করেছে তাদের আত্মীকরণ করা হয়েছে নবম গ্রেডে। বেসরকারিভাবে লাইব্রেরিয়ান পদ নবম গ্রেডে থাকলেও আত্তীকরণ হয়েছে ১০ম গ্রেডে, সহকারী লাইব্রেরিয়ান নবম গ্রেডে থাকলেও সহকারি লাইব্রেরিয়ান পদটি আত্মীকরণ করেছে ১৪তম গ্রেডে, প্রদর্শকরা নবম গ্রেডে পদোন্নতি পেলেও আত্তীকরণ করেছে ১০ম গ্রেডে, অফিস সহকারী ও অফিস সহায়কদেরকে ১ গ্রেডে অবনমন করে আত্তীকরণ করা হয়েছে, এই কালো আইনে নেই পদসোপান, পদোন্নতি, রিক্রুপমেন্টস রুলস , নেই বদলি। তাই সরকারীকৃত শিক্ষক সমাজের মর্যাদা, শিক্ষার মান ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য, রিভিউ কোওয়ারির নামে প্রহসন বন্ধ করে বৈধভাবে বেসরকারি আমলে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক কর্মচারীগণের আত্তীকরণ দ্রুত সম্পূর্ণ করণ, পে-প্রোটেকশনের মাধ্যমে বেতন বৈষম্য নিরসণ, ক্যাডার নন ক্যাডার বৈষম্য দূরীকরণ, নন কাড্যার পদে ক্যাডার পদায়ন বন্ধকরণ, সাধারণ শিক্ষা (নন ক্যাডার) কম্পোজিশন এন্ড রিক্রুপমেন্টস রুলস প্রণয়ন , এনাম কমিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টার্ফিং প্যাটার্ন অনুযায়ী পদসোপান, পদসোপান তৈরি করে পদোন্নতি নিশ্চিতকরণ, সরকারি পে কমিশন অনুযায়ী ১০বছরে একটি এবং ১৬ বছরে দ্বিতীয় পদোন্নতি বাস্তবায়ন, গ্রেড অবনমন রহিত করণ, শিক্ষা মন্ত্রণালয় ও মাউশিতে সরকারি কলেজ (নন ক্যাডার) অধিশাখা প্রতিষ্ঠা করা অতি জরুরী হয়ে পড়েছে। সরকারের কাছে দাবি আদায়ে জোর দাবি জানান বক্তারা। সমাবেশে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কলেজের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

