রংপুর মহানগর বিএনপি`র দুই নেতা মুখোমুখি একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
রংপুর মহানগর বিএনপি`র দুই নেতা মুখোমুখি একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জয়নাল আবেদীন: রংপুর মহানগর বিএনপি‘র দুই নেতা মুখোমুখি । একজন মহানগর বিএনপি‘র আহবায়ক সামসুজ্জামান সামু অপরজন কাওছার জামান বাবলা মহানগর বিএনপি‘র সিনিয়র নেতা ।একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিষোদগার করছেন ।গত তিনদিন আগে সিনিয়র নেতা বাবলার বিরুদ্ধে আহবায়ক সামসুজ্জামান সামু সংবাদ সম্মেলন করে বাবলার বিরুদ্ধে অনেক অভিযোগ তুলে ধরেন ।

বুধবার বেলা ১২ টায় নগরীর স্থানীয় এক কমিউনিটি সেন্টারে বাবলা সামুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিষ্ট সরকার দেশান্তরিত হওয়ার পর রংপুরে অধিকাংশ মামলা নিয়ে ব্যবসা শুরু করেছেন মহানগর বিএনপি আহবায়ক সামসুজ্জামান সামু । কোম মামলায় কার নাম থাকবে কার নাম যুক্ত হবে এই নিয়ে বরমরমা ব্যবসা শুরু করেছেন তিনি । শুধু তাই নয় রংপুরের মামলায় নীলফামারী জেলার লোকজনকে যুক্ত করে তাদের হয়রানী করা হচ্ছে । বাবলা বলেন ৫ আগষ্টের আগে প্রকাশ্যে আওয়ামীলীগের নেতা যিনি হাড্ডি বিপ্লব নামে পরিচিত তিনি অবৈধ অস্ত্র দিয়ে গুলি গুলি করতে করতে অনেক ছাত্র জনতাকে আহত করে সেই হাড্ডি বিপ্লব হচ্ছে সামুর বোন জামাই ফলে তার নামে একটিও মামলা হয়নি । বাবলা বলেন আমি ২বার রংপুর এবং সিটিতে নির্বাচন করেছি আমার পরিচিতি আছে আগামিতে যাতে মনোনয়ন না পাই তার নীল নকশা তৈরি করছে সামু । শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির কারনে সামু তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ।

রংপুর মহানগর বিএনপি নেতা কাওছার জামান বাবলা বলেছেন, আমি ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী শক্তির আদর্শে রাজনীতিকে বিশ্বাস করি। আমি শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সদস্য ছিলাম। পরে রংপুর বিভাগ হওয়ার প্রেক্ষিতে রংপুর মহানগর কমিটির সদস্য হই। রংপুর সিটি কর্পোরেশনের ২০১২ ও ২০১৭ সালে ধানের শীষ নিয়ে নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিলে বিএনপি সিটি কর্পোরেশনের নির্বাচন থেকে বিরত থাকার নির্দেশনা দেন। আমি এই নির্দেশনাকে মেনে নির্বাচন করা থেকে বিরত থাকি। বিএনপি নেতা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পটপরিবর্তনের আগে এবং পরে আমি জাতীয়তাবাদী দল বিনএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত আছি। আমার পৈর্তৃক বাড়ী রংপুরের পুরাতন শহর মাহিগঞ্জে। দীর্ঘদিন থেকে এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের রয়েছে সুসম্পর্ক। ঈদ-পূজা আমরা সবাই মিলেমিশে একসাথে পালন করে থাকি। কোন হিন্দু সম্প্রদায় বলতে পারবে না, আমি কখনো তাদের উপর জুলুম, নির্যাতন করেছি।তিনি বলেন, গত ১৩ নভেম্বর মাহিগঞ্জ থানা বিএনপির নেতা মামুনুর রহমান বাদি হয়ে ১৮১ জনের নামে যে মামলাটি করেছে। ১৮১ জনের মধ্যে অনেকেই এই মামলার সাথে জড়িত নয়। উক্ত আসামীদের হয়রানি ও প্রতিশোধমূলক মামলাটি করেছে তা ন্যাক্কারজনক এবং প্রতিশোধমূলক। আমাকে মামলার বাদী বলেছেন আমি ২৫ জনের নাম দিয়েছিলাম কিন্তু সেখানে ১৮১ জন কিভাবে হলো তা আমি জানিনা। গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান সামু সংবাদ সম্মেলন করে আমাকে নিয়ে যে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছে তা উদ্দেশ্যে প্রনোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। মামলার বাদী মামুনুর রহমান স্বীকার করেছেন তাকে দিয়ে মামলাটি করানো হয়েছে।,

এ সময় তিনি বলেন, আপনারা জেনে রাখবেন রাজনৈতিকভাবে আমার মামলা রংপুরে ৩টি, খুলনা থানায় ২টি, ঢাকা পল্টন থানায় ২০১৬ সালে বিস্ফোরক ও জঙ্গী মামলাসহ আমার বিরুদ্ধে মোট ৭টি মামলা হয়েছে। ২২জুলাই/২৪ সালের কোটা আন্দোলনের সময় আমাকে গ্রেফতার করে রংপুর কারাগারে প্রেরণ করে। এই আগস্ট স্বৈরাচার ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার বিদায়ের পর ৬ই আগস্ট আমি রাত ১০ টায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই। বিগত দিনে এবং বর্তমান পেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি আদর্শ ও জাতীয়তাবাদী শক্তির সাথে আছি এবং থাকবো। আমাকে রাজনীতি করতে দিবে কিনা সেটি আমার ব্যাপারে দল সিদ্ধান্ত নিবে। আমি পটপরিবর্তন ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করবো ইনশাল্লাহ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাম কৃষ্ণ সোমামী, মঙ্গল মোহন্ত, সেলিম চৌধুরী, বরুণ কান্তি, এনামূল হকসহ বিএনপির নেতৃবৃন্দ।