আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুল হক মানিক (৫২) নামের এক নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাজমুল হক মানিক উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামীলীগ নেতা নাজমুল হক মানিককে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে বুধবার (২৮ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, আটক ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

