জয়নাল আবেদীন: রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পৈত্রিক নিবাস স্কাই ভিউতে হামলার ঘটনায় বিএনপি অঙ্গসংগঠনের দুই কর্মী ‘জড়িত থাকায উদ্ভূত পরিস্থিতিকে ‘অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর’ বলে দুঃখ প্র্কাশ করেছে বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।
রোববার রাতে রংপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে বৈঠক শেষে দুই সংগঠনের নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে, রাত ৯টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে বৈঠক করতে যান বিএনপির রংপুর মহানগর কমিটির আহ্ধসঢ়;বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্ধসঢ়;বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব রহমত আলী, জেলা কমিটির আহ্ধসঢ়;বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব জামিল আহমেদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ জনের মত সদস্য।
বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, আমরা আনন্দিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির প্রতিনিধিরা স্বতঃপ্রণোদিত হয়ে এখানে এসেছেন। তাদের যেসব কর্মী ও সহযোদ্ধা আবেগে হোক বা যে কোনো কারণেই হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিছু কর্মকান্ড করেছিলেন। আমরা তাদের চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম। তারা নিজে থেকে এসেছেন। তারা এ রকম আর কিছু করবেন না ভবিষ্যতে।তিনি আরও বলেন, আমরা আশা করব, তারা তাদের রাজনৈতিক কর্মকান্ড যেটা নিয়মের মধ্যে পড়ে সেভাবে চালিয়ে যাবেন। কিন্তু কোনো ধরনের ভাঙচুর, কোনো কিছু নষ্ট করা, মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করবেন না। এসব কর্মকান্ড শুধু রংপুরে কেন, বাংলাদেশের কোথাও করার সুযোগ নেই।এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, জাতীয় পার্টির কারও বিরুদ্ধে ভাঙচুর বা হামলার প্রমাণ পাওয়া গেলে তাদের সঙ্গেও কথা বলা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টির কেউ হামলা করে থাকলে সেটার তথ্য প্রমাণ সরবরাহ করে সহযোগিতা করতে উপস্থিত সবার প্রতি আহ্ধসঢ়;বান জানান তিনি।বিএনপির রংপুর মহানগর কমিটির আহ্ধসঢ়;বায়ক সামসুজ্জামান সামু বলেন, দুই দিন আগে রংপুরে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমাদের অঙ্গসংগঠনের দুজন সদস্য এই ভুলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সরি বলেছেন। আমরা মনে করি, তারা যেহেতু ভুল বুঝেছেন, ভবিষ্যতে এ রকম কোনো ঘটনা ঘটাবেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্ধসঢ়;বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি উদ্ভূত পরিস্থিতিকে ‘অনাকাঙ্ধিসঢ়;ক্ষত ও অনভিপ্রেত’ বলে মন্তব্য করেন।তিনি দাবি করেন, গত ২৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল। জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী এর ওপর হামলা চালান। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় অনেকেই আত্মরক্ষার্থে ইটের টুকরো ও গাছের ডালপালা হাতে নিয়েছিল। এ রকম একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনায় রংপুরে উত্তেজনা বিরাজ করে।
ইমতি আরও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে নিশ্চিত করেছি, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রংপুরে যেন আর না হয়, এ জায়গা থেকে সচেতন থাকব। কিন্তু কেউ যদি রংপুরকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লাগে, তাহলে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে সঙ্গে নিয়ে তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে সবসময় আমরা প্রস্তুত আছি।

