বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুরে লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শাহ মখদুম বাউল একাডেমি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে ।
সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা , উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. এম এ মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আছলাম আলী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজী তপন। বিশিষ্ট সংগীত শিল্পী পিএম পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন প্রমূখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াত শিংহ শুভ, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যানকে প্রফেসর নজরুল ইসলাম।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন ভাবগানের আসরে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়ার লালন একাডেমী ও শাহজাদপুরের বিভিন্ন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ।

