জয়নাল আবেদীনঃ রংপুর সিটি কর্পোরেশনে মন্ত্রনালয় কর্তৃক নিয়োজিত কর্মকর্তা এখন শুন্যের কোঠায় । এতে করে সকল কাজকর্ম স্থবির হয়ে পড়েছে । একজন কর্মকর্তা বদলি জনিত কারণে এই সিটি কপোরেশন থেকে বিদায় নিলেও পরবর্তীতে ওই পদে অন্য কাউকে পদায়ন করার কোন লক্ষণ দেখা যায় না সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলোতে ।
এই সিটি কর্পোরেশনে নেই প্রধান নির্বাহী কর্মকর্তা, নেই সচিব, নেই প্রধান সম্পত্তি কর্মকর্তা আরো নেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট । সবগুলো পদই এখন শুণ্য । ফলে সদ্য যোগদান করা প্রশাসক যুগ্ম সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম নিজেই এখন প্রতিটি কাজে হিমশিম খাচ্ছে ।শুধু তাই নয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট না থাকায় সকল ধরনের মোবাইল কোর্ট বন্ধ রয়েছে । প্রধান নির্বাহী এবং সচিব অভাবে দাপ্তরিক কাজ বিঘ্ন ঘটছে । সেবা গ্রহীতারা প্রতিদিন এসে ফিরে যাচ্ছেন । স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিত ? উল্লেখ্য রংপুর সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রাণী রায় বদলী হয়ে পরিকল্পনা মন্ত্রনালয়ে , প্রধান সম্পত্তি কর্মকর্তা মৌসুমী আফরিদা পদোন্নতি পেয়ে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ডিডিএলজি পদে শরীফুল আলম এডিসি রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ইতোমধ্যে যোগদান করেছেন ।
ফলে এই পদগুলো শুণ্যাবস্থা বিরাজ করছে । আর সেবা বঞ্চিত হচ্ছে নগরবাসী

