মুন্সীগঞ্জে পানাম এলাকায় গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু।

0
মুন্সীগঞ্জে পানাম এলাকায় গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু।

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম এলাকায় গাছ কাটতে গিয়ে ইসরাফিল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১২ নভেম্বর বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় যে , সকালে ইসরাফিল গাছ কাটার কাজ করছিলেন। গাছ কাটার পর গাছ নিয়ে গাড়িতে তোলার উদ্দেশ্যে কাঁধে নিয়ে হাঁটছিলেন তিনি, এ সময় গাছের ভার সইতে না পেরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

সহকর্মীরা দ্রুত তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইসরাফিলের গ্রামের বাড়ি বরিশালের পিরোজপুর জেলায়। তিনি মুন্সীগঞ্জ সদরের আব্দুল্লাহপুর এলাকায় ভাড়া থাকতেন এবং পেশায় গাছ কাটার কাজ করতেন।