উলিপুরে হাতিয়ায় গন-হত্যা দিবস পালিত

0
উলিপুরে হাতিয়ায় গন-হত্যা দিবস পালিত

উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গন-হত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৩ নভেম্বর ঘুমন্ত মানুষের উপর বর্বরোচিত হামলা চালিয়েছিল পাক-বাহিনী। সেইদিন ৬ শত ৯৭ জন নিরস্ত্র মানুষকে দাগারকুটি নামক স্থানে জড়ো করে হত্যা করেছিল পাকিস্থানি হায়নারা। স্বাধীনতার দীর্ঘদিন পর মুক্তিযোদ্ধাদের দাবির মূখে উপজেলা প্রশাসন দিবসটি পালন করে আসছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও হাতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি) এস.এম মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরকার, অফিসার ইনচার্জ জিল্লুর রহমান। এসময় ফারুক আহমেদ বাতেন এর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফয়জার রহমান, গোলাম মোস্তফা, প্রাক্তন চেয়ারম্যান আবুল হোসেন, শাখওয়াত হোসেন প্রমূখ।

অপরদিকে, দিবসটিকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া ইউনিয়ন শাখার আয়োজনে সকাল ১১ টায় পল্লী উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা আয়োজন করেন। উক্ত আলোচনা সভায় মাওলানা মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যথাক্রমে জামায়াত ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলম সালেহী ও এডভোকেট কামাল কবির লিটন প্রমুখ।