জয়নাল আবেদীনঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থ্যতা কামনায় রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৭০টি মসজিদে বাদ জুম্মা বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ।
রংপুর মহানগর বিএনপি‘র আহবায়ক এবং রংপুর ৩ সদর আসনের বিএনপি‘র মনোনিত প্রার্থী মো: সামসুজ্জামান সামু এই বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন । প্রতিটি মসজিদের ঈমাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং যতদিন তিনি বেচে থাকবেন ততদিন যেন মহান আল্লাহতায়ালা ঈমানের সঙ্গে তাকে রাখেন ।
উল্লেখ্য সামসুজ্জামান সামু নগরীর সাতমাথা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং সেখানেই বিশেষ প্রার্থনায় শরীক হন ।

