পাবনার ভাঙ্গুড়ায় সমাজসেবার উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরণ

0
পাবনার ভাঙ্গুড়ায় সমাজসেবার উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরণ

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার( ১ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ৪২ জন ঋণ গ্রহীতাদের মাঝে ১৯ লক্ষ ৭৬ হাজার টাকা পূণঃবিনিয়োগের চেক বিতরণ করা হয়।

সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাপস পাল, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।