শহীদ বুদ্ধিজীবিদিবসে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচী

0
শহীদ বুদ্ধিজীবিদিবসে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচী

জয়নাল আবেদীন: শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রংপুরে সরকারী-বেসরকারী উদ্যোগে দিন ব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে টাউন হল বধ্যভ‚মিতে পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধানিবেদন করে, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলি শের কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফাত হুসাইন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান, এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় প্রশাসনের কর্মকর্তারা বলেন, গণঅভ‚্যত্থানপরবর্তী সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা রক্ষা ও বুদ্ধি ভিত্তিক চর্চাকে এগিয়ে নিতে কাজ করছে। নির্বাচনের তফশীল ঘোষণার পর দেশ ও বিদেশে থাকা অপশক্তি দেশের পক্ষে কথা বলা মানুষদের হত্যা করার চেষ্টা করছে। স্বাধীনতার আগে ১৪ ডিসেম্বর একইভাবে দেশের পক্ষে কথা বলার জন্য বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিল। দেশের মানবিক, মর্যাদা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় এসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এরপর জেলাশিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এছাড়া দিবসকে ঘিওে সকল মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।