রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

0
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

জয়নাল আবেদীনঃ বিভাগীয় নগরী রংপুরে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেসক্লাব, বাংলার চোখ সামাজিক সাংষ্কৃতিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক-সাংষ্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনাওে শ্রদ্ধা নিবেদন করে, রংপুর বিভাগীয় প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রো পলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহবিভিন্ন বেসরকারী দপ্তর।

এরপর সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশিত হয়। সকাল সাড়ে ১১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় প্রশাসন। এরপর বেলা সাড়ে ১২টায় রংপুর জিলা স্কুল মাঠে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। এছাড়া দিবসকে ঘিরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, জেলা-উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, হা-ডু-ডু খেলা, মসজিদ-মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল, এতিমখানা, কারাগার, পথশিশু পূর্ণবাসন কেন্দ্র, প্রতিবন্ধীকল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবা যতœ কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করে জেলা প্রশাসন।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনী রংপুর এরিয়া সদর দপ্তরের পৃষ্ঠপোষকতায় দুইদিন ব্যাপী মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।

মঙ্গলবার সকালে শ^াশত বাংলা মুক্তিযুদ্ধের জাদুঘর প্রাঙ্গনে ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ ও দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল একে এম আজম চৌধুরী, অধ্যক্ষ কর্ণেল মোঃ আহসানুল কবীর সহ অন্যরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাকগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের উদ্যোগে বিজয় র‌্যালী হয়েছে। দুপুরে নগরীতে বিজয় র‌্যালী করেছে মহানগর বিএনপি। সংগঠনের আহŸায়ক, রংপুর-৩ সদও আসনে দলীয় মনোনিত প্রার্থী সামসুজ্জামান সামু’র নেতৃত্বে বিজয় র‌্যালীটি গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয়কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কওে টাউন হলে গিয়ে শেষ হয়। এতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, জনগণের ভোটে আগামীদিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সহ সংরক্ষণ করবে। সেই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌ মমত্ব অক্ষুন্ন রাখতে কাজ করবে। এর আগে সকালে নগরীর সিটি পার্ক মার্কেট থেকে ইসলামী আন্দোলন মহানগরের সেক্রেটারী, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী আমিরুজ্জামান পিয়ালের নেতৃত্বে বিজয় র‌্যালীটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহŸান জানানো হয়। দুপুওে নগরীর শাপলা চত্ত¡রস্থ জামায়াতের দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, রংপুর-৩ সদর আসনে দলীয় মনোনিত প্রার্থী মাহবুবার রহমান বেলাল ও মহানগর জামায়াতের আমির এটি এম আজম খান। মহানগর জামায়াতের ৩৩টি ওয়ার্ড জামায়াতসহ ছাত্র শিবিরের নেতা কর্মীদের অংশগ্রহণে বিজয় র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর নগরীর জুলাই চত্ত¡রে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে সকলকে চাঁদাবাজ, দূর্নীতি বাজ দের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।