উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিয়ে বাড়িতে লাইটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লক্ষন রায় (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বুড়াবুড়ি ইউনিয়নের দলবাড়ি দাসপাড়া এলাকায়।

‎এলাকাবাসী ও স্বজন সুত্রে জানা যায়, বুড়াবুড়ি ইউনিয়নের দাসপাড়া এলাকায় চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বিদ্যুৎ সংযোগ লাইটিং এর কাজ করছিলেন। অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর অসুস্থ হন। পরে স্বজনেরা উদ্ধার কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। লক্ষন রায় ওই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে বলে জানা গেছে।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ নাথাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।