উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্নহত্যা

0
উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্নহত্যা

উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর সাথে অভিমান করে ইব্রাহিম (৩২) নামের এক যুবক আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ জানুয়ারি) পৌরসভার নাড়িকেলবাড়ি এলাকায়।

তিনি ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। ইব্রাহিম দুই সন্তানের জনক বলে জানা গেছে। এলাকাবাসী ও স্বজন সুত্রে জানা যায়, ইব্রাহিম ক্ষুদ্র ব্যাবসা করতেন। তিনি পূর্বে দুটি বিয়ে করেছিলেন। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সংগে বনিবনা না হওয়ায় উভয়ের সাথে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তৃতীয় বিয়ে করে তার সাথে ঘর সংসার করে আসছিলেন। পরে তৃতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় চাকুরীর উদ্দেশ্যে পাড়ি জমান। এদিকে দুজনে ঢাকায় কর্মরত অবস্থায় উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

এরই একপর্যায়ে প্রায় একমাস আগে স্ত্রীর সাথে অভিমান করে ইব্রাহিম বাড়িতে চলে আসেন। মনোমালিন্যর ঘটনায় তৃতীয় স্ত্রী নিলুফা আক্তারকে পারিবারিক ভাবে মীমাংসার জন্য বাড়িতে ডাকলেও তিনি সারা দেননি।

এদিকে শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে স্ত্রীর সাথে অভিমান করে ইব্রাহিম নিজ শয়নকক্ষের আড়ার সাথে রশিতে ঝুলিয়ে আত্নহত্যা করেন। এরপর শনিবার (২৪ জানুয়ারি) পরিবারের লোকজন ইব্রাহিমকে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।