কলাপাড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ।আজ শনিবার শেষ বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবে তিনি এ মতবিনিময় সভা করেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, তিনি নির্বাচিত হলে কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্র করা, স্বাস্থ্য সেবা, নাগরিক সেবা সহ ন্যায় ও ইনসাফভিত্তিক এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়বেন। সমাজে কোন চাঁদাবাজ ও মাদক থাকবে না। তাই তিনি ইসলামের স্বার্থে দেয়াল ঘড়ি প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহবান জানান।
১০ দলীয় জোটের প্রার্থী নিজের সততাকে মূলধন মনে করে সচ্ছ থাকার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সমর্থন ও সহায়তা কামনা করেছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ আমলে তিনি স্বতন্র নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সাথে কাজ করেছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, কখনো আওয়ামী লীগ দলের সাথে সম্পৃক্ততা ছিলো না বলে দৃঢ়তা ব্যক্ত করেন। নিজে নির্বাচিত হতে পারলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবেন বলে নিশ্চিত করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মিজানুর রহমান, খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা সভাপতি মাওলানা মো: সাইফুর রহমান, রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কবির হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মাওলানা আল আমিন, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা মাঈনুল ইসলাম মান্নান প্রমুখ। এসময় ১০ দলীয় জোটের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে কুয়াকাটা প্রেসক্লাব চত্বরে এক পথসভা করেন।

