জয়নাল আবেদীন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ২৩ হাজার ৫৬৭ জন ভোটার পোস্টাল ব্যালটে’ ভোট দিবেন।
এর মধ্যে নিবন্ধন করা প্রবাসী, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটার রয়েছেন।রংপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।সুত্র জানায় রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১ থেকে ৯ নং ওয়ার্ড) আসনে ৩ হাজার ২শ৫৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ২শ২৭ জন।
রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯শ২১ জন। এর মধ্যে ৩ হাজার ১শ১৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।রংপুর-৩ (সদর ও রসিকের ১০ থেকে ৩৩ নং ওয়ার্ড) আসনে ৫ হাজার ২শ৩০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
এই আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২শ২৪ জন। এ আসন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে।রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯শ৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬শ ৪৩ জন ভোটার রয়েছেন পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এ ছাড়া, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৪ হাজার ৪শ৪৫ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত তালিকায় রয়েছেন।
এখানে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ১শ৮৯ জন।রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ২ হাজার ৮শ৭৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এখানে মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৭শ৩৫ জন।আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দমতো ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, বর্তমানে রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২শ২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩শ৩৩ জন এবং পরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮শ৩৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩১ জন। জেলায় মোট ৮শ৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯শ৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

