সাগরকন্যা কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট, ই-টিকেটিং ও রিজার্ভেশন কোর্সের শুভ উদ্বোধন

0
সাগরকন্যা কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট, ই-টিকেটিং ও রিজার্ভেশন কোর্সের শুভ উদ্বোধন

কলাপাড়া প্রতিনিধি : পর্যটনসমৃদ্ধ কুয়াকাটায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে তিন মাস মেয়াদি ফ্রি হোটেল ম্যানেজমেন্ট, ই-টিকেটিং ও রিজার্ভেশন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আঃ মোতালেব শরীফ। রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)-এর নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান সাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, মো. মনিরুজ্জামান, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের জেনারেল ম্যানেজার, মো. আনোয়ার-উল আজিম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, হোটেল সী ক্রাউনের ম্যানেজার মো. আবুল কালাম, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মো. হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মো. হোসাইন আমিরসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদ বলেন, ‘পর্যটন নগরী কুয়াকাটায় দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন হোটেল ও পর্যটন খাত সংশ্লিষ্ট প্রতিনিধি, প্রশিক্ষণার্থীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।