শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের শহীদ পেট্রোল পাম্প সংলগ্ন বগুড়া- নগরবাড়ি মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন  (৩০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত  হৃদয হোসেন বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের দুলাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে‌ ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসকর্মী সাগর আলী  জানায়, নিহত হৃদয় হোসেন বগুড়ার শেরপুর থেকে মোটরসাইকেল যোগে পাবনা জেলার  বেড়া উপজেলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। একপর্যায়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার মাদলার শহীদ পেট্রোল পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাকের সাথে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুছরে যায় এবং এর আরোহী হৃদয় হোসেন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মোঃ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে নিহতের ছোট ভাই ইউসুফ হোসেনের কাছে হৃদয়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে।