বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াসহ পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর কলাপাড়ায় সেই শিক্ষকের বাড়িকে পাখির অভয়াশ্রম ঘোষনা

0
বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াসহ পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর কলাপাড়ায় সেই শিক্ষকের বাড়িকে পাখির অভয়াশ্রম ঘোষনা

কলাপাড়া প্রতিনিধি: বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াসহ পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর কলাপাড়ায় সেই শিক্ষকের বাড়িকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষনা করেছে সরকার। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে দেশীয় ও পরিযায়ী পাখির কলোনী নামের একটি সাইনবোর্ড সাটিয়ে বাড়িটির নাম করন করা হয় ‘বিহঙ্গ বিলাস’।

এসময় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন ও অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিরাপদ আশ্রয় ও পরম মমতার কারনে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান বাড়িতে বাসা বানিয়ে বসবাস করছে হাজারো পাখ-পাখালি। প্রতিনিয়ত সাদা বক,কালো বক, পান-কৌঁড়ি আর বাদুরের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে বাড়িটি। পাখির এ অবাসস্থল নিয়ে গত বছরের সেপ্টেম্বরে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর এমন পদক্ষেপ নেয় সরকার।