কলাপাড়ায় পৌরসহরের সড়ক দখল করে গরু জবাই-বিক্রি, জনগন চরম দূর্ভোগে

0
কলাপাড়ায় পৌরসহরের সড়ক দখল করে গরু জবাই-বিক্রি, জনগন চরম দূর্ভোগে

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার নিত্য প্রয়োজনিও বাজারে প্রকাশ্যে সড়কের ওপর গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চলে আসছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরি কোনো পদক্ষেপ না থাকায় পৌরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে জানাজায়, রাসেল কসাই ও কালাম কসাই নামের দুই ব্যক্তি রাস্তা দখল করে নিয়মিত গরু জবাই করছেন এবং সেখানেই মাংস বিক্রির জন্য অস্থায়ী দোকান বসিয়েছেন। বিক্রির জন্য পৌরসভার নির্ধারিত ঘর বাধ্যতামূলক থাকলেও তারা সেখানে না গিয়ে প্রকাশ্যে রাস্তায়ই মাংস বিক্রি করছেন, যা নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।এর ফলে প্রতিদিনই ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পশুর বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

পাসের ব্যবসায়ী শাহীন বলেন,“প্রতিদিন রাস্তার ওপর গরু জবাই করা হয়। পশুর বর্জ্য ও দুর্গন্ধে আমরা ব্যবসা করতে পারছি না।আরো এখন গরমের সিজন চলে আসছে। ক্রেতারাও বিরক্ত হয়ে চলে যাচ্ছে।” এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে নির্ধারিত স্থানে কসাইখানা স্থানান্তর এবং অবৈধ দখলকৃত কসাইখানা উচ্ছেদ জরুরি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মে: ইয়াসিন সাদেক বলেন বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সরেজমিনে গিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।