ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

0
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (প্রায় ৩০) এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্টেশনসংলগ্ন তেল পাম্পের পাশে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। বারোবাজার স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, বিষয়টি জানতে পেরে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।