পটুয়াখালী প্রতিনিধি: রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে মুন্সীগঞ্জে গিয়ে একটি প্রতিবাদ মিছিল করেছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগ।
আজ শুক্রবার মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজার অদূরে মহাসড়কের ওপর এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকহ নানা মিডিয়ায় প্রকাশিত খবর প্রচারে বইছে আলোচনা সমালোচনার ঝড়। এমনটাই জানালেন স্থানীয়রা।
ছড়িয়ে পড়া খবরে দেখা যায়, মিছিলটির নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সাবেক সহসম্পাদক আমিনুর রহমান সিফাত, সদস্য আব্দুল্লাহ আল নোমান রিদুসহ প্রায় অর্ধশত নেতাকর্মীরা।
মিছিলে অংশগ্রহণকারীরা নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ধরনের ঘটনার কোনো বার্তা আমাদের কাছে নেই। আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। আমরা খোঁজ নিয়ে দেখছি।

