গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দেড় কোটি টাকা ব্যায়ে প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের পারুলী ও বিন্দাইখাল নামে দুটি খাল পুনঃ খননের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২ মে) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর ও রাজেন্দ্রপুর এলাকায় দুটি খালের পূনঃ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
সাংসদ ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দুটি খাল খনন হলে এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় মাছের যোগান দিতে সহায়ক হবে। নিদিষ্ট সময়ের মধ্যে খাল খনন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলার বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নাহিদ ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি মো. সাইদুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

