গলাচিপা-দশমিনার নদীভাঙনরোধ দুই এক বছরে সমাধান সম্ভব নয়ঃ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নূর

0
গলাচিপা-দশমিনার নদীভাঙনরোধ দুই এক বছরে সমাধান সম্ভব নয়ঃ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নূর

পটুয়াখালী প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক নুর বলেছেন ,গলাচিপা-দশমিনার নদীভাঙন সমস্যা এক বা দুই বছরে সমাধান সম্ভব নয়। পর্যায়ক্রমে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া ডুবোচরের কারণেই ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর ভাঙ্ভাঙ্গন রোদে জিও ব্যাক ফেলা উদ্বোধনী শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ডুবোচর অপসারণের বিষয়ে তিনি ইতোমধ্যে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হলে দ্রুত নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া চরাঞ্চলের বেড়িবাঁধ রক্ষা এবং নদীতীরবর্তী কৃষিজমি ও বসতঘর ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের ঢাকা দক্ষিণ মহানগরের সহ-সভাপতি মিজানুর রহমান প্রমূখ।