কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তরের প্রতিরোধে গোলটেবিল বৈঠক

0
কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তরের প্রতিরোধে গোলটেবিল বৈঠক

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তরের প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল পাঁচটায় ইকোজেন রিসার্চের আয়োজনে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুজতাসিন বিল্লাহ, এ গোলটেবিল আলোচনা সভায় আলোচমা করেন, স্থানীয় সাংবাদিক ও পরিবেশবিদ মেজবা উদ্দিন মান্নু, শিক্ষাবিদ ও ঈমাম প্রভাষক মাসম বিল্লাহ রুমি,জনপ্রতিনিধি মোসা:মনোয়ারা বেগম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মো রাশেদ মোশাররফ কল্লোল প্রমূখ।

বক্তারা বলেন, উপজেলায় আশংকাজনহারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বেড়ে গেছে।তারা উদ্বেগ প্রকাশের পাশাপাশি এর প্রতিরোধে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।