রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

0
রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জয়নাল আবেদীন: রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সুজন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ৩২নং ওয়ার্ডের তামপাট এলাকায় এ ঘটনা ঘটে।

সুজন আজিজুল্ল্যাহ মুন্সিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি আতাউর রহমান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, গেল কয়েকদিন ধরে রংপুরে তীব্র লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুতের সরবরাহ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে সুজন তামপাটের নির্জন স্থানের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির সামনে সুজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ সময় চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। তাজহাট থানার ওসি আতাউর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।