পটুয়াখালীতে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার

0
পটুয়াখালীতে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে উপজেলার বাদুরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারসংলগ্ন একটি স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান কয়েকজন পথচারী। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনকে জানালে মুহূর্তেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নবজাতকটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই এ ধরনের অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে এভাবে পরিত্যাগ করা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। তারা বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন।