
জয়নাল আবেদীন: রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের এক ছাত্র শাহরিয়ার আহম্মেদ সাকিনকে গ্রেফতার করা নিয়েমেডিকেল ক্যাম্পাস সহ গোটা শহরে উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মেডিকেল মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করে। প্রায় ঘণ্টাখানেক এ অবরোধের কারণে সড়কের দুইপাশে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। ঘটনা প্রকাশ গত সোমবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ হোটেল নর্থ ভিউয়ের ছাদের রেলিং থেকে পড়ে নুজশাত জাহান নামের এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। নুজশাত জাহানের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখলেও এ আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে প্রাইভেট টিউটর শাহরিয়ার আহম্মেদ সাকিনকে আসামি করে মামলা করে নিহতের বাবা নজরুল ইসলাম। ওই মামলায় নুজশাতের প্রাইভেট টিউটরকে সাকিনকে মঙ্গলবার বিকেলে গেফতার করে পুলিশ। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়ে। রাত সাড়ে আট টার দিকে মেডিকেল মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ একতরফা মিথ্যা অভিযোগের ভিত্তিতে মেধাবী মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহম্মেদ সাকিনকে গ্রেপ্তার করেছে। অথচ এ অভিযোগের কোনো সতত্যা এখনো পাওয়া যায়নি। শুধু প্রাইভেট টিউটর হওয়ার কারণে হোটেলের ছাদ থেকে পড়ে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু অথবা আত্মহত্যার সঙ্গে সাকিনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় তারা অবিলম্বে গ্রেফতার সাকিনের মুক্তি এবং মিথ্যা ও হয়রানিমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মাহফুজুর রহমান বলেন, মেয়েটির আত্মহত্যার ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে, ওই মামলায় পুলিশ সাকিনকে গ্রেফতার করেছে।
আমরা এ বিষয়টি আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে বলেছি। ঘটনার তদন্ত হচ্ছে, এটা চলমান রয়েছে। প্রাথমিক তথ্য ও প্রমাণের ভিত্তিকে ওই মেডিকেল শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।
