বিকল্প আয়ের লক্ষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে কবুতরের বাচ্চা, গাছের চারা এবং শিক্ষা উপকরন বিতরন

0
কলাপাড়ায় পড়ালেখার পাশাপাশি বিকল্প আয়ের লক্ষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে কবুতরের বাচ্চা, গাছের চারা এবং শিক্ষা উপকরন বিতরন

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পড়ালেখার পাশাপাশি বিকল্প আয়ের লক্ষ্যে শতাধিক শিক্ষার্থীদের মাঝে কবুতরের বাচ্চা, গাছের চারা এবং শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসব সামগ্রি বিতরন করা হয়।

এসময় জন ৩০ শিক্ষার্থীকে ৬ টি করে কবুতরের বাচ্চা, ৫০ জন শিক্ষার্থীকে ১ টি করে ফলজ ও বনজ গাছের চারা এবং ২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরন হিসেবে ১ টি করে ব্যাগ ও খাতা কলম বিকরন করা হয়।

এসময় বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কেএম মশিউর রহমান, ব্রাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান ও হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী। বক্তারা, উপজেলার ব্র্যাকের মাধ্যমে ১৪ টি বিদ্যালয়ের ৬৪১ জন শিক্ষার্থীকে ইংরেজি ভাষা শিক্ষা দেয়ার পাশাপাশি অসহায় শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান।