কটিয়াদীতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত

0
কটিয়াদীতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত

কটিয়াদী প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। ৬ই আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ -ভৈরব আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী পৌরসভার দড়িচরিয়াকোনা এলাকায় এই দুর্ঘটনার ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন,কটিয়াদী পৌরসভার, দড়িচরিয়াকোনা গ্রামের ১।মোহাম্মদ মজলু মিয়া (৬৫)পিতা মৃত আশরাফ আলী ২।হাফসা বেগম (৩২)পিতা সানি রেজওয়ান আহাম্মদ, গ্রাম:- লতিফাবাদ,উপজেলা বেলাবো,জেলা :-নরসিংদী। প্রত্যক্ষদর্শীরা জানান, কটিয়াদী পৌরসভার দড়িচ রিয়াকোনা এলাকায় ভৈরব -কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে, ভৈরবগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান, বিপরীত দিক থেকে আসা একটি হাল চাষের ট্রাক্টরকে সজুরে ধাক্কা দিলে ট্রাক্টরটি দুমড়ে -মুচরে যায়। ঠিক সেই সময় কাভার্ড ভ্যানের পিছনে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিক্সার মহিলা যাত্রী হাফসা বেগম গুরুতর আহত হন। একই সময় রাস্তার পাশে নিজ বাড়ির সামনে দাঁড়ানো অবস্থায় থাকা কৃষক মজলু মিয়াকে কাভার্ড ভ্যানটি চাপা দিলে তার দুপা সহ কোমরের নিচের অংশে মারাত্মক ভাবি জখম প্রাপ্ত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হাফসা বেগমকে ছেড়ে দেন। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় মজলু মিয়াকে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এদিকে দড়িচরিয়াকোনা গ্রামের বাসিন্দা সুজন মিয়া বলেন, মজলু মিয়া জমি থেকে গবাদি পশুর জন্য নেপিয়ার ঘাস কেটে বাড়িতে ফিরছিলেন। তিনি তার নিজ বাড়ির সম্মুখে পৌঁছানো মাত্রই দুর্ঘটনার শিকার হন। এতে তার দুই পা কোমরের অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

কটিয়াদী হাইওয়ে থানার ওসি, মেহেদী মাসুদ বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করে, পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।