কলাপাড়া ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন-এবিএম মোশাররফ এমপি

0
কলাপাড়া ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন-এবিএম মোশাররফ এমপি

কলাপাড়া প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদি পৌর ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় পৌরশহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি।

অনুষ্ঠানে কলাপাড়া পৌর ওলামা দলের সভাপতি ফোরকানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি হারুন- অর -রশিদ।

অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন পৌর ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাসান সাইফুল, সাধারণ সম্পাদক মো. হানিফ,স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর ইমরান বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।