নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

0
নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে পড়ে আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ওই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আরাফাত। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো.রসুল আহমেদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।