রংপুরে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

0
রংপুরে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জয়নাল আবেদীন: শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা বাতিল করে পূর্বের নিয়মে ‘এনটিআরসিএ’ এর মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার সকালে রংপুর ডিসি অফিসের সামনে কাচারী বাজার সড়কের ধারে মানববন্ধন কর্মসূচি পালন করে চাকরি প্রত্যাশীরা । পরে উপ-পরিচালক (কলেজ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল রংপুর কামরুজ্জামান পাইকাড়ের মাধ্যমে এনটিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করে।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন প্রায় তিন বছর ধরে এনটিআরসিএ কোনো নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। অথচ এনটিআরসিএ কর্তৃক দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৭শ৬৯ টি শূন্যপদ যাচাই-বাছাই করে ই-রিকুইজেশন হয়েছে। কিন্তু ই-রিকুইজেশন গ্রহণ করে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

এর ফলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী প্রার্থী দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অনিশ্চয়তা, সংকট বিদ্যমান থাকায় শিক্ষার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বক্তারা বলেন এনটিআরসিএর বিদ্যমান বিধিমালা অনুযায়ী প্রতিবছর অন্তত একটি শিক্ষক নিয়োগ (বিজ্ঞপ্তি) প্রকাশের কথা থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে তা অনুসরণ করা হচ্ছে না। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর বিজ্ঞপ্তি ০২ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছিল। বর্তমান তারিখ ০২ আগস্ট ২০২৬ পর্যন্ত সেই বিজ্ঞপ্তি প্রকাশের ১০১৩ দিন (প্রায় ২ বছর ১ মাস) অতিবাহিত হলেও এখনো ১ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এই দীর্ঘ বিলম্বের কারণে দেশের হাজার হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী প্রার্থীর বয়স নিয়োগের নির্ধারিত সীমা অতিক্রম করছে এবং তারা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ছেন।

একই সঙ্গে লাখো শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী প্রার্থী চরম অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বক্তব্য দেন আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ, রোকনুজ্জামান, ফরহাদ, হামিদুল ইসলাম, ওবায়দুল্লাহ, হোসাইন এবং আশন্তিকা ।