খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে রংপুর মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

0
খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে রংপুর মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

জয়নাল আবেদীন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগরের আয়োজনে আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । শনিবার ১৫ আগস্ট বিকাল চারটায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও রংপুর মহানগর মহিলা দলের সভাপতি দেশের খ্যাতিমান ভাওয়াইয়া শিল্পী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন ,রংপুর মহানগর বিএনপির সদস্য সাংবাদিক নেতা সালেদুজ্জামান সালেক, জাসাস নেতা হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন রংপুর মহানগর ওলামা দলের সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন।