শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

0
শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

শহিদুল ইসলামঃ উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শার্শা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শুরুর আগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী এই র‍্যালিতে অংশ নেন। ​ শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সেলিম হোসেন আশার সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জয় ও জেলা সদস্য শরীফ আলামিন শুভ। ​ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরাম রাজ, এস এম আব্দুল হক, আবু বক্কর সিদ্দিক মিলন, মনিরুজ্জামান মনি, রাজুদুর রহমান সবুজ ও তৌহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা সংগঠনের গৌরবের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে তৃণমূল কর্মীদের ত্যাগ ও দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সংগঠনের সার্বিক উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।