রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক সিআর মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) আত্রাই থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন ১. মো. রেজানুর রহমান, পিতা: মো. নজিবর রহমান, সাং: কয়েড়া (সিআর সাজা দায়রা- ২৮৫২/২৩ ও সিআর ১৬১/২৩ মামলার আসামি) ২. মোছা. জাহানারা বিবি, স্বামী: মো. রবিউল ইসলাম মহাজন, পিতা: মো. জান বক্স প্রামাণিক, সাং: বজ্রপুর (সিআর ২৮৮/২৬ মামলার আসামি) ৩. মোছা. স্মৃতি বেগম এহিয়া, স্বামী: তানজির হোসেন, সাং: শ্রীধর গুরনই, থানা: আত্রাই, জেলা: নওগাঁ (সিআর ১৯৭৪/২৫ মামলার আসামি)। আত্রাই থানা পুলিশ সূত্রে জানা যায়,
আসামিদের প্রয়োজনীয় পুলিশ এসকোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালত নওগাঁয় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল প্রকার অনিয়ম ও অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

