বাগআঁচড়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা আসাদুল আটক ​

0
বাগআঁচড়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল আটক ​

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল ইসলামকে (৫২) আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাগআঁচড়া তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ​ আটক আসাদুল ইসলাম শার্শা উপজেলার বাগআঁচড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে।

​ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স বাগআঁচড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজ গৃহ থেকে একটি নিয়মিত মামলায় আসাদুল ইসলামকে আটক করা হয়। আটক ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বাগআঁচড়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

​ শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।