মন্ত্রীর “নাড়ির টান” চার দিনের সরকারি সফরে এসে তিন রাতই নিজ বাড়ী বগুড়ার শীবগঞ্জে রাত্রি যাপন

0
মন্ত্রীর “নাড়ির টান” চার দিনের সরকারি সফরে এসে তিন রাতই নিজ বাড়ী বগুড়ার শীবগঞ্জে রাত্রি যাপন

জয়নাল আবেদীন: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের “নাড়ির টান” এতো বেশি যে বগুড়া সহ বৃহত্তর রংপুরের ৪ জেলা চার দিনের সরকারি সফরে এসে তিন রাতই তিনি নিজ বাড়ী বগুড়ার শীবগঞ্জে রাত্রি যাপন করেছেন।

মন্ত্রী ২৮ সেপ্টেম্বর ঢাকার বনানীস্থ নিজ বাসা থেকে যাত্রা শুরু করে রাত ১১টায় বগুড়ার শীবগঞ্জে উপস্থিতি এবং রাত্রি যাপন। এরপর ২৯ সেপ্টেম্বর রংপুরের পীরগঞ্জ এবং রংপুরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই শীবগঞ্জ নিজ বাড়িতে রাত্রি যাপন। ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রামের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে ডিসি‘র সম্মেলন কক্ষে সভায় যোগদান করে বগুড়ার শীবগঞ্জে নিজ বাড়িতে উপস্থিতি।

১অক্টোবর সকালে শীবগঞ্জ থেকে আবারো গাইবান্ধা জেলায় উপস্থিতি এবং জেলার আইনশৃংখলা সভা এবং জেলা উন্নয়ন সভায় অংশগ্রহণ করে আবারো বগুড়ার শীবগঞ্জে নিজ বাড়িতে হাজিরা দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকরার কথা রয়েছে। এদিকে রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সার্কিট হাউস এ গার্ড অব অর্নার গ্রহণ করলেও রাত্রি যাপন করেন নি। আর এরই ফলে এই চার জেলা থেকে প্রতিদিন বগুড়ার শীবগঞ্জে দলীয় নেতা কর্মি ও সরকারী কর্মকর্তাদের সাথে নিয়ে যাওয়া আসায় বাড়তি ফুয়েল খরচ হওয়ার দায়িত্ব কার ঘাড়ে পড়বে। অপর দিকে নাম প্রকাশ না করার শর্তে সরকারি এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেছেন দেশে তেল সংকটের মধ্যে কেউ করছেন শত শত গাড়ি নিয়ে লং মার্চ আবার কেউ শতশত মাইল দূরে যাত্রা করে রাত্রি যাপন করছেন।

অথচ মন্ত্রীর জন্য প্রতিটি জেলায় সাকির্ট হাউস প্রস্তুত। তিনি বলেন বর্তমান সরকারের মন্ত্রীদের মধ্যে প্রভাবশালী মন্ত্রীর নাম মীর শাহে আলম। তিনি নিয়মের মধ্যে থেকে মাঝে মধ্যে অনিয়ম করে থাকেন এবং ভাইরাল হতে পছন্দ করেন।