৬৮ বছর মামলার পর আদালতের রায়, বেদখল জায়গা ও মন্দির উদ্ধার

0
সিংগাইরে ৬৮ বছর মামলার পর আদালতের রায়, বেদখল জায়গা ও মন্দির উদ্ধার

সিংগাইর প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া মহল্লার দীর্ঘ ৬৮ বছর ধরে চলমান মামলার বিজ্ঞ আদালতের রায় অনুযায়ী জমি ও মন্দিরের বেদখলকৃত জমির দখল বুঝিয়ে দিলেন বিজ্ঞ সিংগাইর সহকারি জজ আদালত।

বুধবার(৩০ সেপ্টেম্বর) দুপুর ১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা জজ আদালতের প্রতিনিধিদল রায় বাস্তবায়নে পৌর এলাকার সিংগাইর মৌজার বিভিন্নস্থানে বেদখলকৃত ৪৫৩ শতাংশ জায়গা মূল মালিক কমল চক্রবর্তীকে বুঝিয়ে দেন প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন,বিজ্ঞ সিনিয়র জজ আদালতের নাজির মো.আব্দুল কাদের, জেলা জজ আদালতের অ্যাডভোকেট ও কমিশনার আব্দুস সামাদ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মানবেন্দ্র বালোসহ থানা পুলিশের টিম।