বিশ্ব মান দিবস অনুষ্ঠানের মান নষ্ট

0
বিশ্ব মান দিবস অনুষ্ঠানের মান নষ্ট।

জয়নাল আবেদীন্: বিশ্ব মান দিবস অনুষ্ঠানে দাওয়াত পত্র সহ ব্যানারে যাদের নাম লিপিবদ্ধ আছে তাদের মধ্যে একজন উপস্থিত থাকলেও তিনি শুভেচ্ছা বক্তব্য দিয়ে চলে যান। ফলে বিশ্ব মান দিবস অনুষ্ঠানের মান নষ্ট হয়েছে বলে মনে করছেন আগত আমন্ত্রিত ব্যাক্তিরা ।এই ঘটনা বিভাগীয় নগরী রংপুরে।

বুধবার ছিলো ৫৭তম বিশ্ব মান দিবস। রংপুর বিএসটিআই দফতরের আয়োজনে রংপুর আরডিআরএস রোকেয়া মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। কিন্ত সেই অনুষ্ঠানে থাকার কথা ছিলো প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম বিশেষ অতিথি রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ, মেট্রোপুলিশ পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ জেলা পুলিশ সুপার মো: মোজাম্মেল হক।

ডিসি ইশরাত জাহানের সভাপতিত্ব করার কথা ছিলো। সেখানে মঞ্চে বসেন ডিসি‘র পরিবর্তে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেহেনুমা তারান্নুম এসপি‘র পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায় ডিআইজি‘র পরিবর্তে পুলিশ সুপার ট্রাফিক এন্ড অপারেশন আশরাফ উল্লাহ তাহের, বিভাগীয় কমিশনার পরিবর্তে বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয সরকার পরিচালক আবু জাফর। তবে একমাত্র বিশেষ অতিথি মেট্রো পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি আগেই তার বক্তব্য দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।

এদিকে রংপুর চেম্বার অব কমার্স প্রেসিডেন্ড অনুষ্ঠান স্থলে এসে তিনি তার নির্ধারিত চেয়ার না পেয়ে অনুষ্ঠান ত্যাগ করে চলে যান। ফলে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা মোস্তফা কামাল, আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম সহ বেশ ক‘জন আমন্ত্রিত অতিথিরা এ প্রতিনিধিকে বলেছেন বিশ্ব মান দিসসের অনুষ্ঠান মান সম্পন্ন হয়নি। মুল অতিথিরা না থাকায় বিশ্ব মান দিবস অনুষ্ঠানের মান নষ্ট হয়েছে।

উল্লেখ্য এই অনুষ্ঠানে রংপুরের ৬জন সাংসদ সহ ক্ষমতাসিন দলেন কোন নেতাকেই রাখা হয়নি।