সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ৭৩ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজ ছেলে নুরু আলম(৪৫)।ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর)ভোররাতে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন (৭৩)। তিনি ওই গ্রামের মৃত:হাসান উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,বেশ কিছুদিন যাবত বড় ছেলে নুরু আলমের(৪৫)এর সাথে মা রেজিয়া খাতুনের পারিবারিক কলহ চলে বসছিল। আজ শুক্রবার ভোররাতে রেজিয়া খাতুনের টিনের বসত ঘরে মা ও ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়।বাকবিতণ্ডার একপর্যায়ে নুরু আলম ধারালো দা দিয়ে তার মায়ের গলার পেছনে সজোরে কোপ মারে।এতে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ঢলে পড়ে ঘটনাস্থলেই মারা যান রেজিয়া খাতুন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকারী যুবককে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।পরে,ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রতন শেখ বলেন,সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

