রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

0
রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জয়নাল আবেদীনঃ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ. সবার আগে বাংলাদেশ এই স্লোগানে নানা আয়োজনে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে । এছাড়াও রংপুর জেলা কমিটির আয়োজনে মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এর মধ্যে রয়েছে বৃক্ষ রোপন, রাস্তায় যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা, রাস্তার সাইন সমুহ পরিস্কার, নিসচা প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর স্ত্রী জাহানারা কাঞ্চন এর রুহের মাগফিরাত কামনা সহ ইলিয়াস কাঞ্চন এর রোগমুক্তি ও সকলের রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল।

এর ধারাবাহিকতায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করে “নিরাপদ সড়ক চাই” রংপুর জেলা শাখা। নিরাপদ সড়ক চাই রংপুর জেলা কমিটির সভাপতি হাসান ফেরদৌস রাসেল তার বক্তব্যে বলেন, দুর্ঘটনার পেছনে সাধারণত একাধিক কারণ কাজ করে। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বিপজ্জনক ওভারটেকিং, অতিরিক্ত যাত্রী বা পণ্য বহন এবং ট্রাফিক সংকেত অমান্য এসব ঝুঁকি সুপরিচিত। এর সঙ্গে যুক্ত হয় দীর্ঘ কর্মঘণ্টা, চালকের ক্লান্তি, নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর চাপ, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অনিরাপদ সড়ক নকশা, ফুটপাতের অভাব, রাস্তা পারাপারের নিরাপদ ব্যবস্থা না থাকা এবং দুর্ঘটনার পর চিকিৎসায় বিলম্ব। ফলে প্রতিটি দুর্ঘটনাকে শুধু “চালকের ভুল” বলে শেষ করলে আসল কারণগুলো আড়ালে থেকে যায়।

আইনভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সড়ক, যানবাহন, কর্মপরিবেশ, পরিবহন ব্যবস্থাপনা ও জরুরি সেবার ভূমিকা তদন্ত করতে হবে। আমরা পথে দুর্ঘটনা শিকার হয়ে বাবা মা ভাই বোন এর মৃত্যু খবর চাইনা আর এই দূর্ঘটনায় মৃত্যুতে সরকারি সর্বোচ্চ অনুদান ৫ লক্ষ টাকাও চাই না, আমরা চাই আমাদের পরিবারের তথা দেশের সকল মানুষ যারা কোন না কোন কাজে সড়কে নেমেছে তারা যেন সুস্থ্য বাড়ী ফিরে আসে।

তিনি আরো জানান, সিটি কর্পোরেশন ও প্রশাসন সহযোগিতা করলে নিরাপদ সড়ক চাই রংপুর জেলা কমিটি মাত্র ২৪ ঘন্টায় রংপুর শহরের যানজট মুক্ত করে দিতে সক্ষম সেটা যত অটো বা রিকশা রাস্তায় পেশ করেন নিরাপদ সড়ক চাই রংপুর জেলা কমিটির সভাপতি হাসান ফেরদৌস রাসেল, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন মিঠু, কোষাধ্যক্ষ মোঃ আমিরুল ইসলাম রাজু, ক্রিড়া সম্পাদক ইউনুছ কবির মিঠু, সাংস্কৃতিক সম্পাদক ফুয়াদ হাসান, সদস্য সাজ্জাদ, লিটন, আসাদ ।