কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ

0
কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ।

কটিয়াদী প্রতিবেদক: দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে যুব দিবস- ২০২৬ উদযাপিত হয়েছে ১লা নভেম্বর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবস টি উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে যুব র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক সভাটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জমায়েতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন ও সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীরা। আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে দক্ষ ও প্রশিক্ষিত আত্মনির্ভরশীল হিসেবে ঘরে তুলার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে ।

অনুষ্ঠানের শেষে যোগ্য যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।