মানিকগঞ্জে ৯ লক্ষ টাকার হেরোইনসহ ৩ জন গ্রেফতার 

0
মানিকগঞ্জে ৯ লক্ষ টাকার হেরোইনসহ ৩জনকে গ্রেফতার 

মুহ. মিজানুর রহমান বাদলঃ মানিকগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯ লক্ষ টাকার হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

 

জানাগেছে, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের(পিপিএম-বার)দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই মোঃ মাহবুব আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মানিকগঞ্জের বান্দুটিয়া এলাকায় রবিবার রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় বান্দুটিয়া এলাকার আঃ করিমের চায়ের দোকানের পাশে থেকে পশ্চিম সেওতা এলাকার হযরত আলীর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (৩৪), চর বেথিলা গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে মোঃ কামরুল হাসান (৪২) ও পশ্চিম বান্দুটিয়া গ্রামের মৃত আকবর খানের ছেলে মোঃ নাছির উদ্দিনকে(৫০) আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য ৯ লক্ষ টাকা। ওই দিনগত রাতেই মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামী করে ১টি মামলা করা হয়। সোমবার সকালে আসামীদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।