সোনামন্দিন বন্দরের সরকারি জমি দখলের প্রতিবাদে ব্যবসায়ি ও এলাকাবাসীর মানবন্ধন

0
সোনামন্দিন বন্দরের সরকারি জমি দখলের প্রতিবাদে ব্যবসায়ি ও এলাকাবাসীর মানবন্ধন

মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের সোনামন্দির বন্দরে তোহাবাজার রক্ষার দাবিতে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ৪টায় সোনামন্দিন বন্দরে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী মহল ও কিছু ভূমিদস্যু স্থানীয় বাজারের জায়গা দখল করে নিয়েছে।

এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। গত শনিবার বোয়ালিয়া গ্রামের হযরত আলী হাওলাদারের ছেলে সালাউদ্দিন কাওছার ও তার ভাই জুয়েল হাওলাদার, সুজন হাওলাদার, সেলিম হাওলাদার সহ ১৫-২০ জন দুর্বৃত্তরা সোনামদ্দিন বন্দরের তোহাবাজারের জায়গা দখল করে ঘর উত্তোলনের চেষ্টা করে। এতে বাজার ইজারাদার ও তার লোকজন বাধা দিলে ভূমি দখলকারীরা তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ, এস,আই আনসার উদ্দিন ঘটনাস্থলে পৌছে ঘর নির্মানের কাজ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরো জানান, তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য চালাতে চান এবং বাজারের জমি রক্ষায় আইনি পদক্ষেপের দাবি জানান। তোহাবাজার শুধু একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি আমাদের জীবিকার কেন্দ্রবিন্দু। এ বাজার রক্ষা করা আমাদের অস্তিত্ব রক্ষার সমান। এসময় উপস্থিত ছিলেন বন্দরের ইজারাদার মোঃ নাসির উদ্দিন মোল্লা, বন্দর ব্যবসায়ী মোঃ ইব্রাহীম মোল্লা, পলাশ হাওলাদার, মুজাম্মেল মোল্লা, জসিম হাওলাদার, সজিব সরদার, সুলতান মোল্লা, আজমীর হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে অবিলম্বে সোনামদ্দিন বন্দরের দখলকৃত সরকারি খাস জমি উদ্ধারের দাবি জানান।