না‌গেশ্বরীতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ, ৩ জন নিহত

0
না‌গেশ্বরীতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ, ৩ জন নিহত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরীতে জ‌মি নিয়ে বি‌রো‌ধ ও ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে ৩ জন নিহত হ‌য়ে‌ছে। আজ র‌বিবার (৩০ ন‌ভেম্বর) দুপুর ১২টার দি‌কে উপজেলার সন্তোষপুর ইউনিয়নে ছিলাখানা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হ‌লেন আলতাফ হো‌সেন (৫০), এরশাদ আলী (৩৫) ও কুলসুম বেগম (৫০)।

এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন । তাৎক্ষ‌ণিকভাবে তাদের নাম-প‌রিচয় জানা যায়নি।

জানা গেছে, সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় আপন চাচাতো ভাই বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় ১ বছর আগে যৌথভাবে ১৬ শতক জমি কেনেন। এরপর এটি দখলে নেয় মানিক উল্লাহ ও নুর মোহাম্মদ। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

স্থানীয়ভাবে একাধিকবার শালিশি বৈঠক হলেও এর সমাধান হয়নি। সর্বশেষ রোববার সকাল সাড়ে ১০টায় আলতাফ হোসেন ও আজিজার রহমান লোকজন নিয়ে বিরোধপূর্ণ সেই জমির দখল নিয়ে ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে মারা যায় মানিক উল্লাহ এর ছেলে এরশাদুল হক (৪২) ও খাদে হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০)।

পু‌লিশ জানায়, সন্তোষপুর ইউনিয়নে চিলাখানা গ্রামে ১৬ শতক জমি নিয়ে দীর্ঘ‌দিন ধ‌রে নূর‌ মোহাম্মদ মা‌নিক উল‌্যাহর স‌ঙ্গে আলতাফ হো‌সে‌নের বি‌রোধ চ‌লছে। তারা আপন চাচা‌তো ভাই। রবিবার সকাল ১২ টার দি‌কে ‌বি‌রোধপূর্ণ জ‌মির পাকা ধান কাট‌তে গে‌লে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই নিহত হন এরশাদ ও কুলসুম। এ ছাড়া গুরুতর অবস্থায় আলতাফকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁ‌কে মৃত ঘোষণা করেন।