রংপুরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমান টিসিবির পণ্য উদ্ধার

0
রংপুরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমান টিসিবির পণ্য উদ্ধার

জয়নাল আবেদীন: রংপুরে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমান টিসিবি’র পণ্য উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে নগরীর রেলস্টেশন খেরবাড়ি এলএসডি গুদাম এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে ৬১৩ কেজি মসুরের ডাল, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি ছোলা, ৭০ কেজি খেজুর ও ১৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার সহ রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়।

রুবেল মিয়া টিসিবি’র পণ্য ট্রাক সেল না করে সেগুলো তার গুদামে মজুদ কওে পরবর্তীতে তা কালোবাজারে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

এডিসি সনাতন চক্রবর্তী জানান,এনএসআই ও টিসিবি’র দেয়া তথ্যের ভিত্তিতে খেরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামে এক যুবককে আটক করা সহ অবৈধ ভাবে মজুদ করা টিসিবি’র পণ্য উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে রুবেল জানিয়েছে তিনি টিসিবি’র ডলার। টিসিবি’রপণ্য উত্তোলন করে ট্রাক সেল না কওে তিনি অবৈধভাবে গুদামে মজুদ রাখতেন এবং পরবর্তীতে তা বিক্রি করতেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হচ্ছে।